মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ৫০ জেলে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে পাঁচটি ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। জেলেদের ওপর হামলা চালিয়ে গতকাল মঙ্গলবার সকাল আটটায় বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক রায়েন্দা মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা ও অপহূত ট্রলার মালিকেরা জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে রাজু বাহিনীর রাজুর নেতৃত্বে ৩০-৩৫ জনের সশস্ত্র দস্যুদল জেলেদের ওপর হামলা চালিয়ে বিপুল পরিমাণ মাছ লুটে নেয় এবং তাঁদের মারধর করে। এ ছাড়া ট্রলারপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে এফবি শাহজালাল, এফবি খায়রুল ইসলাম, এফবি কালাম মোল্লাসহ পাঁচটি ট্রলার থেকে ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।