মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিএনপি একই সূত্রে গাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিএনপি একই সূত্রে গাঁথা। একটি অপশক্তি বিএনপিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বানানোর ষড়যন্ত্র করছে। কিন্তু ইতিহাস কথা বলে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম কালুরঘাট থেকে দেওয়া মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে আপামর জনসাধারণ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।স্বাধীনতা দিবস উপলক্ষে নগরের ষোলশহরের বিপ্লব উদ্যানে আয়োজিত এক সমাবেশে আমীর খসরু এ কথা বলেন। গতকাল সোমবার সকালে এই সমাবেশ হয়। সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনও বক্তব্য দেন। সমাবেশের পর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমীর খসরু ও শাহাদাৎ হোসেন বিপ্লব উদ্যানে ফুল দেন। পরে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতারা রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে যান। সেখানে ফাতেহা পাঠ ও কবরে ফুল দেন।