প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র এখন হুমকির মুখে। কারণ প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফা নির্বাচনের তামাশার ফলে দেশের রাজনৈতিক সংকট ও সংঘাত-সহিংসতা দূর হয়নি। সকটের উৎসও বন্ধ হয়নি।
গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুই দিনব্যাপী জাতীয় পরিষদ সভার প্রথম দিনের অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আপাত শান্ত মনে হলেও সংকট এখনো দূর হয়নি।
সভায় প্রতিবেদন উত্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। প্রতিবেদনের ওপর বক্তব্য দেন আবদুল হালিম, মোহাম্মদ নাসের প্রমুখ। বিজ্ঞপ্তি