মুক্তিযুদ্ধ গ্রন্থমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধ গ্রন্থমেলা। সিলেটের মুক্তিযুদ্ধ অনুশীলন প্রথমবারের মতো তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। মেলায় শুধু মুক্তিযুদ্ধবিষয়ক বই বেচাকেনা হবে।