মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে অনুদান দিলেন সাংসদ ও তাঁর স্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলের জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী পাঁচ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া তাঁর স্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন তিন লাখ টাকা দিয়েছেন।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই টাকা দেওয়া হয়। এতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও রবিউল হুসাইন এবং উবায়দুল মোকতাদির চৌধুরী ও ফাহিমা খাতুন বক্তব্য দেন।
এ ছাড়া আগামীর বাংলাদেশ, জিনায়দা ইরফাত, নারগিস আকতার, মাহমুদা চৌধুরী, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,
মিলন কান্তি নাথ, মোস্তফা কামাল পাশা, মো. আবদুল ওহাব ও মো. আমির হোসেনসহ আরও কয়েকজন নানা অঙ্কের অর্থ দেন। বিজ্ঞপ্তি।