মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে। মাত্র এক হাজার টাকা অনুদান দিয়ে যে কেউ এই পদযাত্রায় অংশ নিতে পারবেন। এই অর্থ ব্যয় করা হবে আগারগাঁওয়ে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে। আয়োজকেরা পদযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নাম নিবন্ধনের জন্য অনুরোধ করেছেন।
