মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বপ্নপূরণের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হলো গতকাল সোমবার। বিকেলে জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল মিতা হকের গাওয়া ‘মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হলো বলিদান/ লেখা আছে অশ্রুজলে’ গানটির মধ্য দিয়ে। স্বাগত বক্তৃতা করেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ‘ধর্মনিরপেক্ষতা, মুক্তবুদ্ধি ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক-বক্তৃতা করেন শামসুজ্জামান খান। বক্তৃতায় তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে ধর্মনিরপেক্ষতার সম্পর্ক ও জনগণের রাষ্ট্রচিন্তার বিষয়টি তুলে ধরেন।সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হয়েছিল রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দিন গীতি-আলেখ্য পরিবেশনা দিয়ে। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানের সঙ্গে মঞ্চে আসে কলাকুশলীরা। তাদের একজন বলে ওঠে, ‘এইখানে জীবন ফুলের মতো সুন্দর, আশাগুলো চাইলেই পূরণ করা যায়। এখানে সবুজ আর সবুজ। আহা! আনন্দ, আনন্দ এইখানে। আনন্দ, আনন্দ সবখানে।’ এভাবেই সংলাপ-আবৃত্তি ও গানের মধ্য দিয়ে তারা তুলে ধরে এ বাংলার সৌন্দর্য, সংস্কৃতি আর ইতিহাস। উঠে আসে গৌরবময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। যুদ্ধাপরাধীদের বিচারের স্বপ্নপূরণের মধ্য দিয়ে শেষ হয় তাদের পরিবেশনা। আলেখ্যানুষ্ঠান শেষে ছিল নৃত্যশিল্পী তামান্না রহমানের পরিচালনায় নৃত্যমের নাচ।পরে মুক্তিযুদ্ধ জাদুঘরে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়।ঢাকা পদাতিকের নাট্যোত্সবজাতীয় নাট্যশালায় সাজ সাজ রব। বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে ভিতর ও বাহির। মিলনায়তন পূর্ণ দর্শকে। তাঁরা মগ্ন নাটকের সংলাপে। সেই সংলাপ শুনে মাঝেমধ্যেই তাঁরা হেসে উঠছেন। ঢাকা পদাতিক আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবের গতকাল তৃতীয় দিনে মঞ্চস্থ হয় কলকাতার সংলাপ দলের হাসির নাটক লাঠিকাণ্ড। নাটকের প্রধান চরিত্র নবীন তার জ্যাঠার দেওয়া লাঠি আর ধান বিক্রির ৩৩ হাজার টাকা ট্যাঁকে নিয়ে ভুরফুনের মাঠ পেরিয়ে চলেছে হরিপুরে নিজের বাড়ি। ফেউয়ের মতো নবীনের সঙ্গ নিয়েছে নিমাই। ভাঙা কেল্লার ধারে দুই ডাকাত নবীনের টাকা ডাকাতির ফন্দি আঁটছে। এদিকে কণ্ঠদাদার পরামর্শে লক্ষ্মী মাধাইও এসে পড়ে অকুস্থলে। তারপর এক ধুন্ধুমার লড়াই। মজার মজার ঘটনার মধ্য দিয়ে কাহিনি এগোতে থাকে।শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অনুসরণে লাঠিকাণ্ড নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কুন্তল মুখোপাধ্যায়। উত্সবে আজ মঙ্গলবার রয়েছে এই দলেরই নাটক অস্তরাগ। রাজশাহীতে শিশুচলচ্চিত্র উত্সবনিজস্ব প্রতিবেদক (রাজশাহী) জানান, রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটির উদ্যোগে সোমবার থেকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশুচলচ্চিত্র উত্সব।এ উপলক্ষে গতকাল সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর বেলুন উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মুহম্মদ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটির সভাপতি রফিক মুয়াজ্জিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্সবের পরিচালক আহসান কবির।