মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীনতা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসের সপ্তাহব্যাপী উদ্বোধনী পর্বে জাদুঘর প্রাঙ্গণে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসের সপ্তাহব্যাপী উদ্বোধনী পর্বে জাদুঘর প্রাঙ্গণে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

স্বাধীনতা দিবস ও ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল রোববার বিকেলে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৮ মার্চ পর্যন্ত। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ও মিরপুরে জল্লাদখানা বধ্যভূমি প্রাঙ্গণে হবে এসব অনুষ্ঠান। এ ছাড়া জাদুঘর মিলনায়তনে এ সময় চলবে মুক্তিযুদ্ধবিষয়ক বইমেলা। ৪৫টি প্রকাশনা সংস্থা এতে অংশ নিয়েছে।
গতকালের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। এরপর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী। প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা দেন শিল্পী বীরেন সোম। বিষয় ‘স্বাধীনতাসংগ্রামে চিত্রশিল্পী সমাজ’। তাঁর বক্তব্যে উঠে আসে ইতিহাস—১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত মুক্তিসংগ্রামের নানা ধাপে শিল্পীরা কীভাবে নিজেদের অবদান রেখেছিলেন।
প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজনে থাকছে ঢাকার দুটি করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ। গতকাল অংশ নেয় ওয়েস্ট এন্ড হাইস্কুল ও খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।