মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবন তৈরিতে সহযোগিতা করবে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন তৈরির জন্য এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি শুভানুধ্যায়ীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এ সংক্রান্ত একটি চেক তুলে দেন জাদুঘরের ট্রাস্টিদের হাতে। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক গ্রহণ করেন সারওয়ার আলী, মফিদুল হক, আলী যাকের, আসাদুজ্জামান নূর ও আক্কু চৌধুরী। মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ ঢাকার আগারগাঁওয়ে আড়াই বিঘা জমির ওপর জাদুঘরের জন্য একটি পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।