মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার সপ্তদশ বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে গতকাল থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী উৎসব।সংগীত, নৃত্য, আবৃত্তি, পথনাটক, বইমেলাসহ বিভিন্ন কর্মসূচি থাকবে উৎসবে, চলবে ২৮ মার্চ পর্যন্ত।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ডা. সারওয়ার আলী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন মফিদুল হক। ‘বাংলাদেশের চার দশক: অর্থনীতির নবযাত্রা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিজ্ঞপ্তি।