মুক্তিযুদ্ধ স্মৃতি অ্যালবাম প্রকাশ ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি অ্যালবাম’ প্রকাশ করা হবে আগামী ১ ডিসেম্বর। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ, ১ নম্বর সেক্টর। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল হালিম ও বালাগত উল্লাহ। ড. নিজামউদ্দিন জামিরের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, নুরুল হক বীর প্রতীক, শহীদুল হক সৈয়দ প্রমুখ। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, দিল আফরোজ ও দোলন কান্তি ধর।