প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তাঁর ভূমিকা বাংলাদেশ কখনো ভুলবে না। খবর বাসসের।
কাঠমান্ডুতে গতকাল মঙ্গলবার ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুশীল কৈরালা। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধকালে তাঁর (সুশীল কৈরালা) সাহসী ও নিঃস্বার্থ ভূমিকার কথা কখনো ভুলব না।’