মুক্তিযুদ্ধবিষয়ক কার্টুন প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক কার্টুন প্রদর্শনী। ‘৭১-এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ’ শিরোনামের এই প্রদর্শনী চলবে আগামীকাল বুধবার রাত নয়টা পর্যন্ত।
মুক্তিযুদ্ধের সময় অনেক কার্টুনিস্ট তাঁদের আঁকা কার্টুনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছেন, যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ফুটে ওঠে। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কামরুল হাসান ও রফিকুন্নবী (রনবী), ভারতের অমল চক্রবর্তী এবং অন্যান্য ব্রিটিশ-কানাডীয় বিখ্যাত কার্টুনিস্টের কার্টুনের অনুলিপি প্রদর্শন করা হবে। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই প্রদর্শনী চলবে।
এই প্রদর্শনীতে আরও যাঁদের কার্টুন প্রদর্শন করা হবে, তাঁরা হলেন নিউ এজ-এর মেহেদী হক, প্রথম আলোর জুনায়েদ আজীম চৌধুরী ও তুলি, উন্মাদ-এর নাসরিন সুলতানা মিতু, ডেইলি স্টার-এর সাদাত প্রমুখ।