মুক্তিযুদ্ধবিষয়ক স্টল নেই, আছে মদের দোকান, নাচ ও জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যের চাকা ঘুরে যেতেও পারে, জুটে যেতে পারে দামি মোটরসাইকেল, মোবাইল ফোন, টিভি, ডিভিডি, চালের বস্তা বা অন্য কোনো লোভনীয় জিনিস। এই প্রলোভনে পড়ে প্রতিদিনই শত শত মানুষ ২০ টাকার ৎ ফল ড্রর টিকিট কিনছে। দিনের শেষে ভাগ্যে কিছু না জুটলেও দমছে না তারা। ভাগ্যজয়ের আশায় আবার নতুন টিকিট কিনছে। এভাবে পকেট ভরে উঠছে ৎ ফল ড্রর আয়োজকদের। ফাঁকা হচ্ছে দরিদ্র মানুষের পকেট। কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিজয় মেলার নামে নয় দিন ধরে চলছে এই ৎ ফল ড্র, জুয়া আর অশ্লীল নাচের আসর।উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অঙ্গসংগঠনগুলো মিলে এই মেলার আয়োজন করে। স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন ২২ ডিসেম্বর এই মেলা উদ্বোধন করেন। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বাস টার্মিনাল এলাকায় চলছে এই মেলা। তদারকিতে আছেন যুবলীগের নেতা ও মেলার আহ্বায়ক জাহেদ হোসেন। বিজয় মেলার নামে এই আয়োজনে ১৯টি জুয়ার আসর, তিনটি মদ ও বিয়ারের স্টল এবং পুতুলনাচের নামে অশ্লীল নাচের মঞ্চ থাকলেও নেই মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট কোনো বিষয়ের স্টল।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগের এক নেতা বলেন, সারা দেশে এখন বিজয়ের মাসে মেলা চলছে। সরকারদলীয় অঙ্গসংগঠন মেলার আয়োজন করায় এবং স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি তা উদ্বোধন করায় আর কারও অনুমতির প্রয়োজন পড়ছে না।শহরের রিকশাচালক খোরশেদ আলম গত বৃহস্পতিবার জানান, এ পর্যন্ত প্রতিদিন তিনি তিন-চারটি করে টিকিট কিনছেন। কিন্তু এখনো কোনো পুরস্কার পাননি।গতকাল রিকশায় করে টিকিট বিক্রির সময় বিক্রেতা রফিকুল ইসলাম জানান, তিনি একাই ওই দিন ছয় হাজার টাকার টিকিট বিক্রি করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির এক সদস্য জানান, ৎ ফল ড্র থেকে প্রতিদিন তাঁদের পাঁচ-ছয় লাখ টাকা আয় হচ্ছে। পুরস্কার বাবদ ব্যয় হচ্ছে দেড় লাখের মতো।এদিকে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জাহেদ হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘মেলা চলছে তা শুনেছি। কিন্তু সেখানে পুলিশের কোনো কার্যক্রম রাখা হয়নি। কাজেই এটা আমাদের দেখার বিষয় না।’টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, বিজয় মেলার নামে এসব অসামাজিক কাজ বন্ধে স্থানীয় সাংসদকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি স্থানীয় ও জেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন।উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ইউনুচ বাঙ্গালী বলেন, ‘উদ্বোধনের দিন আমি সেখানে ছিলাম। তখন এসব কিছুই ছিল না।’জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, বিজয় মেলার নামে এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে।জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, ‘বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’