প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধভিত্তিক আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ চট্টগ্রামে। নগরের ২৪টি বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এ প্রতিযোগিতার আয়োজক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম।