মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতায় নগরের ২১টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার সাহাব উদ্দিন।
বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এ সালাম। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় গ্রুপ। রানার্সআপ হয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ প্রথম গ্রুপ, তৃতীয় স্থান অর্জন করে বেপজা স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ স্থান লাভ করেছে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাত্ত্বিক ও প্রথম আলো বন্ধুসভা।