মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'মুক্তির গান' প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে গতকাল সোমবার মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান প্রদর্শন এবং কুইজে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
বেলা ১১টায় কলেজের শহীদ মনিমুল হক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এতে সহযোগিতা করে নবাবগঞ্জ সরকারি কলেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এ কে এম মনজুর রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের প্রধান মাযহারুল ইসলাম, গণিত বিভাগের প্রধান আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।
অধ্যক্ষ বলেন, এ যুগের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ দেখেনি। হয়তো তারা শুনে থাকতে পারে। তবে বন্ধুসভার এ আয়োজনের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখে বুঝতে পারবে। তারা উপলব্ধি করতে পারবে।