মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতীয় সেনা কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) হরিন্দর সিং সোধি ৮৯ বছর বয়সে গত বুধবার মারা গেছেন। ভারতীয় সেনাবাহিনীর একটি পার্বত্য ব্রিগেডের প্রধান ছিলেন তিনি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হরিন্দর সিংয়ের পার্বত্য ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই সেনা কর্মকর্তার পারিবারিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
১৯২৭ সালে জন্ম নেওয়া হরিন্দর সিং ১৯৪৬ সালে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দিয়েছিলেন।