মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সংগঠিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সংগঠিত করতে হবে। শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত লোকজনকে সংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এ লক্ষ্যে ব্যাপক গণ-আন্দোলন ও গণজাগরণ সৃষ্টি করতে হবে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গতকাল বুধবার সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। নগরের কোর্টপয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, যুদ্ধাপরাধের বিচার এবং সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ধ্বংস করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধাপরাধের বিচার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।জেলা জাসদের সভাপতি কলন্দর আলীর সভাপতিত্বে ও মহানগর শাখার দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনে সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।