মুক্তিযুদ্ধে নির্যাতিত শিক্ষককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হবিগঞ্জের প্রবীণ শিক্ষক অরবিন্দু দাশকে গত শনিবার আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ সংগঠন ‘চেতনা ৭১ হবিগঞ্জ’। স্থানীয় এম এ রব স্মৃতি জাদুঘর ও পাঠাগারে সংগঠনের সভাপতি ও ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখতের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।
সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ চৌধুরী আবদুল হাই, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য, ইকরামুল ওয়াদুদ, আবদুজ জাহের, মো. আফতাব উদ্দিন, যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধা ফরিজা খাতুন, রেজিয়া খাতুন, গৌর প্রসাদ রায়, হায়দার আলী, অমিত রায় ও চেতনা ৭১-এর সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী।
চেতনা ৭১-এর পক্ষ থেকে অরবিন্দু দাশের সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তর নির্যাতিত এই শিক্ষককে ১০ হাজার টাকা সম্মাননা দেয়। এ টাকা ওই দিন আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। একই সভায় চেতনা ৭১ হবিগঞ্জের নতুন কমিটি ঘোষণা করা হয়। আফরোজ বখতকে সভাপতি এবং কেয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।