মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা জাতি মনে রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে পুলিশ বাহিনীর সদস্যরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, বাংলাদেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম তা সারাজীবন মনে রাখবে।রাজারবাগে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সভার আগে রাজারবাগের ২৫ মার্চের ঘটনা নিয়ে কাওসার চৌধুরী ও মোশতাক আহমেদের পরিচালনায় প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী রেজাউল করিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ বক্তব্য দেন।