মহান মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বিদেশি বন্ধু বিশিষ্ট গান্ধীকর্মী ও ভারতের গুজরাট বিদ্যাপীঠের চ্যান্সেলর নারায়ণ দেশাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে নোয়াখালীতে।গত সোমবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।ওই দিন বিকেল তিনটায় গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে বরণ করে নেন ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী। পরে তিনি গান্ধীর সঞ্চৃতিবিজড়িত চরকা কুটির পরিদর্শন করেন এবং ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। সন্ধ্যায় তিনি গান্ধী সঞ্চৃতি জাদুঘর পরিদর্শন করেন। ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে চরকায় কাটা সুতোয় বোনা চাদর উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় নারায়ণ দেশাইকে।ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. ফেরদৌস খান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম, আইনজীবী কাজী মানছুরুল হক খসরু, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল ও গান্ধী আশ্রম ট্রাস্ট্রের পরিচালক রাহা নব কুমার।গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শনকালে নারায়ণ দেশাইয়ের সঙ্গে আরও ছিলেন ভারতের মানবাধিকার কর্মী ড. অশোক গুপ্ত এবং মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তা মো. কামাল প্রমুখ।