মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন করার প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন প্রণয়নের একটি প্রস্তাব জাতীয় সংসদ গ্রহণ করেছে।

গতকাল বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন নেসা এ প্রস্তাব উত্থাপন করেন।

এরপর আইনমন্ত্রী বলেন, ‘আমি একটি সুখবর দিতে চাই। “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন” শীর্ষক একটি আইনের খসড়া প্রস্তুত হয়ে আছে। অনতিবিলম্বে তা মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। এই সংসদের বয়সকালেই এই আইন পাস হবে।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।