মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, দেশটা শুধু রাজনীতিকদের নয়, সবার। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসেবে তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নেবে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পৌরসভা চত্বরে সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ও সাবেক সাংসদ কমরেড বরুণ রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের আহ্বায়ক নিরঞ্জন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, গণ-ঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মাহবুব উদ্দিন চৌধুরী, সিলেটের আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী, বরুণ রায়ের সহধর্মিণী জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু।আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা একটি নাটক মঞ্চস্থ করেন।