মুক্তিযুদ্ধের উদ্দেশ্য রক্ষা করতে চাই সাংস্কৃতিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ আমাদের রাজনৈতিক আন্দোলন ছিল এতে কোনো সন্দেহ নেই। আর এ রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল সাংস্কৃতিক আন্দোলনের ওপর ভিত্তি করে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য রক্ষা করতে হলে আমাদের এ রকম সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক আন্দোলনই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিস্তার, গণতন্ত্র বিকাশ ও জনগণের অধিকার রক্ষার্থে জাতীয় ঐক্য বিষয়ে নেত্রকোনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় শিক্ষাবিদ যতীন সরকার এ কথা বলেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় কনভেনশনের প্রস্তুতি উপলক্ষে গতকাল বিকেল চারটায় ওই সভার আয়োজন করা হয়। কে এম ফজলুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কনভেনশনের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, মাহবুব উদ্দিন চৌধুরী, শাহ আবদুল মোতালিব, নূরুল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ।