মুক্তিযুদ্ধের কথা শুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘মুক্তিযুদ্ধের কথা শুনি, মুক্তিযুদ্ধের চেতনায় জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক অনুষ্ঠান হয়েছে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে গতকাল শনিবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের কথা শোনান মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল খালেক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।