মুক্তিযুদ্ধের কথা শুনি কর্মসূচির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের কথা শুনি, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠি’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধভিত্তিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার আয়োজনে ওই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক। সভাপতিত্ব করেন সদর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক গাজী এছারুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান সরওয়াদী সরকার, জ্যেষ্ঠ শিক্ষক আবদুল হান্নান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হান।