মুক্তিযুদ্ধের কলমীবন্ধু পশ্চিমবঙ্গের সাহিত্যিক মুস্তফা সিরাজ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমীবন্ধু প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ আর নেই। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে কলকাতার কবি-সাহিত্যিক ও সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন।গত ৩০ আগস্ট অসুস্থ হয়ে মুস্তফা সিরাজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বুধবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খোশবাসপুরে তাঁর লাশ দাফন করার কথা।মুস্তফা সিরাজ ১৯৩০ সালে মুর্শিদাবাদের খোশবাসপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি আনন্দবাজার পত্রিকায় কর্মরত ছিলেন। ১৯৬৮ সাল থেকে তিনি আকাশবাণীতে বহু কথিকা পাঠ করেন।