মুক্তিযুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় প্রথম আলো বন্ধুসভা সরকারি হাজী আবদুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে গত সোমবার কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করে। কলেজ শাখার সভাপতি সৈয়দ মঈনুল ইসলামের পরিচালনায় এবং অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরের গল্প শোনান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলী উসমান, মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, আবদুল খালেক, আনছার উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ খায়রুল হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক লিমা আক্তার প্রমুখ।