মুক্তিযুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজ মিলনায়তনে গতকাল শনিবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কোনো বিশেষ দিন কিংবা মাস নয়, মুক্তিযুদ্ধ সারা বছর আমাদের চেতনায়’ স্লোগান নিয়ে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এ আয়োজন করে। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযোদ্ধা অশোক সরকার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মাসুদুল কাদের, মাহাবুবুল আলম অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন। এতে সভাপতিত্ব করেন পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আল আমিন। কিশোরগঞ্জ সংবাদদাতা|