মুক্তিযুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দুপুরে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গল্প বলার অনুষ্ঠান হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে বেলা দুইটায় এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আবু সুফিয়ান, সৈয়দুর রহমান, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি বিদ্যালয়ে এই অনুষ্ঠান হবে।