মুক্তিযুদ্ধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২৫ মার্চে ভয়াবহ হত্যাকাণ্ড আমাকে আঘাত করে। যখন দেখি আমার সামনে প্রায় ৩১৫টি লাশ পড়ে আছে, তখন শরীরটা শিউরে ওঠে। ভাবি আর চুপ না থেকে যুদ্ধে যেতে হবে। প্রশিক্ষণের জন্য ছুটলাম ভারতে। পাঁচটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিই।’ আবেগঘন কণ্ঠে এ কথা বলছিলেন মুক্তিযোদ্ধা ফজলুল হক। ‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’—এই শিরোনামে মুক্ত আসর সারা দেশে বছরব্যাপী স্কুলভিত্তিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাজারীবাগ গালর্স স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কথা শোনান মুক্তিযোদ্ধা ফজলুল হক।

জাতীয় সংগীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান। শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা করেন হাজারীবাগ গালর্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য আতাউল হক, রুহুল আমিন, অধ্যক্ষ এ কে এম আজিজুল হক, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ প্রমুখ। মুক্তিযুদ্ধের বীরত্বকথার পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তরপর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি