মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের অধিকাংশ পদে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকেরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদের নয়টিতে জয়লাভ করেছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। শিক্ষকেরা তিনটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেন। আওয়ামী-বামপন্থী শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেল’ এ দুই ভাগে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী উদারনৈতিক শিক্ষকদের প্যানেল’ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে সৈয়দ শামসুল আলম, সহসভাপতি পদে মো. আবদুল গণি, কোষাধ্যক্ষ পদে নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে মোহামঞ্চদ মস্তাবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী এবং সদস্যপদে মোহামঞ্চদ ইউনুস, আনোয়ারুল ইসলাম, মাহেদ-উল-ইসলাম চৌধুরী, নাঈমা আহমেদ বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সদস্যপদে মোহামঞ্চদ ইকবাল জয়ী হয়েছেন।