মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকেরা পূর্ণ প্যানেলে বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকেরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্লাবে এই নির্বাচন হয়।আওয়ামী-বামপন্থী শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের প্যানেল’—এই দুটি প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা একটি প্যানেলে নির্বাচনে অংশ নেন।নির্বাচন কমিশনার নিয়াজ আহম্মেদ প্রথম আলোকে জানান, নির্বাচনে মোট ভোটারসংখ্যা ছিল ৪২৪। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়। এই সময়ের মধ্যে মোট ২৯৪ জন ভোটার ভোট দেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সমিতির ১১টি পদের সবকটিতেই ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল’-এর প্রার্থীরা জয়লাভ করেন।সভাপতি পদে রসায়ন বিভাগের এস এম সাইফুল ইসলাম, সহসভাপতি পদে সমাজকর্ম বিভাগের তুলসী কুমার দাস, কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের মো. আবদুল গণি, যুগ্ম সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের মোহাম্মদ মহিবুল আলম, সদস্য পদে গণিত বিভাগের মো. আনোয়ারুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. জহির বিন আলম, পদার্থবিজ্ঞান বিভাগের নাজিয়া চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের হালিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান জয়ী হয়েছেন।