মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তুলতে হবে তরুণ প্রজন্মকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সাম্প্রদায়িক উসকানি দিয়ে শান্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তরুণ প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার মিরসরাই মুক্ত দিবসকে ঘিরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামছুল আরেফিন।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তিযোদ্ধারা মিরসরাইকে মুক্ত করেন।
মিরসরাই সদরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অহিদুল হক। বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক জিতেন্দ্র নাথ, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, বড়তকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক সামছুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র জঙ্গি কার্যক্রম, সাম্প্রদায়িক উসকানির মতো কাজে লিপ্ত। সব ধর্মের মানুষের দেশ বাংলাদেশ।