মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শব্দটির পুরো স্বাদ আমরা পাইনি। আমাদের ইতিহাসকে বারবার পরিহাসে পরিণত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।’ নেত্রকোনা সরকারি কলেজে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাংলা বিভাগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক যতীন সরকার এ কথা বলেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁইয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুক্তিযোদ্ধা রুহিদাস দেবনাথ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিধান মিত্র, বাংলা বিভাগের প্রভাষক কবি গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ প্রমুখ।