প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে একটি ছাড়া বাকি সব পদে জয় পেয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত প্যানেল। বিজয়ীরা হলেন সভাপতি পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আর এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ। অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি এ কে এম ফরিদ-উল-ইসলাম, কোষাধ্যক্ষ আলী রায়হান সরকার, যুগ্ম সম্পাদক রফিউল আজম খান, নির্বাহী সদস্য হান্নান মিয়া, গাজী মাজহারুল আনোয়ার, তাবিউর রহমান প্রধান, সাইদুর রহমান, আতিউর রহমান, নূরুল হুদা, তানিয়া তোফাজ, আবদুর রকিব, সাখাওয়াত হোসেন ও তুহিন ওয়াদুদ। তুহিন ওয়াদুদ প্রগতিশীল শিক্ষক সমাজ-সমর্থিত নীল দলের একমাত্র সদস্য।