মুক্তিযুদ্ধের ছবিফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে ‘বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ছবিফেরি শীর্ষক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে থাকবে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত চলচ্চিত্র মুক্তির গান, ফখরুল আরেফীন খান নির্মিত প্রামাণ্যচিত্র দ্য স্পিচ এবং মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সহায়তায় জর্জ হ্যারিসন ও রবিশঙ্করের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি|