মুক্তিযুদ্ধের নাট্যোৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাসে চট্টগ্রামে শুরু হলো ১২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমী এর যৌথ আয়োজক।
গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর একাডেমীর মূল মঞ্চে নাট্যদল উত্তরাধিকারের প্রযোজনায় নাটক মৃত্যুপাখি মঞ্চস্থ হয়। ৩১ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠান ও মিলনায়তনে নাটক পরিবেশিত হবে।