মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ১৫ হাজারতম ভাষ্যটি মুক্তিযুদ্ধ জাদুঘরে
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ১৫ হাজারতম ভাষ্য জমা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। গত মঙ্গলবার ভাষ্যটি আনুষ্ঠানিকভাবে জমা দেয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী।মুক্তিযুদ্ধ জাদুঘর শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকার বিষয়ে উদ্বুদ্ধ করতে ‘মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য বা ইতিহাস সংগ্রহ’ কর্মসূচি নিয়েছে। ওই কর্মসূচির আওতায় সারা দেশে এ পর্যন্ত ১৫ হাজার ২০৩ জন শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীর ভাষ্য মুক্তিযুদ্ধ জাদুঘরে জমা দিয়েছে।১৫ হাজারতম ভাষ্যটি সংগ্রহ করে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দ্রোণিতা দেবনাথ। এ ভাষ্যটি গ্রহণ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দ্রোণিতা ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশাস’-এর পরিচালক এলিজাবেথ সিল্কেসের হাতে ভাষ্যটি তুলে দেয়।অনুষ্ঠানে দ্রোণিতা নিজের সংগৃহীত ভাষ্যটি পাঠ করে শোনায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী ভাষ্যটি ইংরেজিতে পাঠ করেন। বিজ্ঞপ্তি।