মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গতকাল মঙ্গলবার উদ্যাপিত হয়েছে। শহরের বঙ্গতাজ মিলনায়তনে জেলা প্রশাসনের এ অনুষ্ঠানে প্রথম প্রতিরোধ যুদ্ধের বীরদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক, পুলিশ সুপার আবদুল বাতেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজামেঞ্চল হক, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, আবদুল হাদী, এস এম মুজিবুর রহমান প্রমুখ।দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি গতকাল শুরু হয়। এ ছাড়া গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি সেনা ও ছাত্র-জনতা। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন নিয়ামত, মনু খলিফা, হুরমত ও কানু মিয়াসহ অনেকে।