মুক্তিযুদ্ধের সংগঠক আবদুর রহিম ইব্রাহিম কার্ডিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালিন মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান এম আবদুর রহিমকে (৮৮) গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
আবদুর রহিমকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। দিনাজপুর হাসপাতালের উপপরিচালক আবু বকর সিদ্দিক এ কথা জানান।
দিনাজপুর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান খালিদ হাসান বলেন, আবদুর রহিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হাইপারটেনশনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হল।
প্রবীণ রাজনীতিক আবদুর রহিমের বড় ছেলে এম ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান এবং ছোট ছেলে ইকবালুর রহিম দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ।