মুক্তিযুদ্ধের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধনের উৎসব হয়ে গেল বরগুনার পাথরঘাটায়। গত রোববার ‘বিজয়ের উৎসবে মুক্তির মেলা’ নামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম পাথরঘাটা শাখা।পাথরঘাটার খাসকাচারি মাঠে আয়োজিত উৎসবে পাথরঘাটা ও বরগুনার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন হাওলাদার। সেক্টর কমান্ডারস ফোরাম পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এ এম হাবিবুর রহমান প্রমুখ। উৎসবে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ছবি ও পোস্টার এবং মুক্তিযুদ্ধের ওপর লেখা বই প্রদর্শনী, গণসংগীত ও মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন।