প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার আহ্বান জানিয়ে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একটি দেশ দিয়ে গেছেন। এই দেশ গড়ার দায়িত্ব তোমাদের।গতকাল সোমবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজের উদ্যোগে একাডেমির মিলনায়তনে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্তপর্বে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তিনটি দলকে ২০টি করে প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় ১৯৫২ দল চ্যাম্পিয়ন হয়। ১৯৭১ দল প্রথম রানারআপ ও ১৯৬৯ দল দ্বিতীয় রানারআপ হয়েছে।