মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তারাই ইতিহাস বিকৃত করে আসছে। ইতিহাস কখনো লেখা যায় না। ইতিহাস সৃষ্টি হয়। আজ সময় এসেছে সঠিক ইতিহাস জানার। গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশপ্রেম শুধু রাজনীতিবিদদের ঝোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। যে শিক্ষক ৩০ বছর ছুটি নেননি, তাঁর চেয়ে বড় দেশপ্রেমিক কে হতে পারে? মন্ত্রী বলেন, দেশের জন্য বিদ্যুৎ ও গ্যাস একটি বড় সমস্যা। সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবদুল গফুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন, সাধারণ সমপাদক সরোয়ার আলম খান প্রমুখ।