মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ চলার সময় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পরিবারের তিন সদস্যকে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন সূর্যবান বিবি নামের নিহত ব্যক্তিদের এক আত্মীয়া। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইয়াররব হোসেনের আদালতে এ মামলা করেন তিনি। মামলাটি গ্রহণ করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আসামিরা হলেন, মোরেলগঞ্জের দক্ষিণ সুতালড়ি গ্রামের আব্দুস সাত্তার খান (৭০), মো. মোতালেব হোসেন খান (৬০), ওলিউর রহমান (৫৮), নূর ইসলাম শেখ (৬২), নাজিম উদ্দিন (৬৫) ও হাবিবুর রহমান খান (৬৮)।