মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বগুড়ায় সাংসদ মোমিনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাংসদ আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদ আলী গতকাল মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ মামলাটি করেন।হাকিম বেগম সাবিনা ইয়াসমিন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।