মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ৪৪ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জে ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই সময়ে হত্যা ও বাড়ি পোড়ানোর অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মেহেন্দীগঞ্জের মামলার বাদী রানী বেগম ও দৌলতপুরের মামলার বাদী রবজেল হোসেন মালিথা।মেহেন্দীগঞ্জের ভাষানচর এলাকার রানী বেগম তাঁর মামলার এজাহারে উল্লেখ করেন: মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় ১৯৭১ সালের ৯ জুলাই তাঁর বাবা ইয়াকুব আলী প্যাদাকে একই এলাকার বাকের হাওলাদারসহ ৩১ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের রবজেল হোসেন মালিথা তাঁর মামলার এজাহারে তাঁর বাবা ও ভাইকে হত্যা করে বাড়ি পোড়ানোর অভিযোগ আনেন।