মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গোয়ালন্দ বাজারে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গতকাল বুধবার বিকেলে এর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার।
মহান বিজয় মাস উপলক্ষে ‘শিল্পে মুক্তিযুদ্ধ’, এই স্লোগান সামনে রেখে রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাট ও গোয়ালন্দ থিয়েটার যৌথভাবে এই আয়োজন করেছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মঙ্গলনাটের সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্যা, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খোন্দকার আবদুল মুহিত, আবদুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পরে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।