মুক্তিযোদ্ধা, আলেম, এতিমদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-উলামা, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে গতকাল বৃহস্পতিবার ইফতারের আয়োজন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে এই ইফতারের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। ইফতারে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল কবীর মোনাজাত পরিচালনা করেন।